1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

জুলাই আন্দোলনে মাদরাসা ছাত্রদের অবদান অনেক : প্রেস সচিব

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই আন্দোলনে মাদরাসার ছাত্ররা অনেক অবদান রেখেছে। প্রচুর মাদরাসার শিক্ষার্থী আন্দোলনের মাঠে নেমেছিলেন। হাসিনার আমলে মাদরাসা ছাত্রদের ওপর ভয়াবহ রকমের অত্যাচার হয়েছে। তাদের সঙ্গে যেন আর কোন বৈষম্য না হয় আমরা সেই চেষ্টা করছি।

শনিবার (১৮ জানুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই বিপ্লবের আকাঙ্খা ও গণমাধ্যম’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইবি সাংবাদিক সমিতি ও প্রশাসনের যৌথ উদ্যোগে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বেলা ১১ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত সেমিনারটি অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিভাগের তিন শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন।

প্রেস সচিব বলেন, যে প্রত্যাশাকে সামনে রেখে জুলাই বিপ্লব হয়েছিল, তা ব্যাহত হয়নি। জন-আকাঙ্খা বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে। আগের চেয়ে দেশের পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল। অর্থনৈতিক দিকও রিকোভারি হয়েছে। এ ছাড়া জাস্টিস অ্যান্ড একাউন্টিবিলিটি নিশ্চিতে গুম, খুন, গণহত্যার বিচারের কাজ করা হচ্ছে। হাসিনা দেশ ছেড়ে চলে গেছে। উচিত ছিলো ধরে, বেঁধে তার বিচার নিশ্চিত করা। আমরা আশাবাদী, স্বৈচারারী হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। আর এজন্য যতরকম আন্তর্জাতিকভাবে প্রেশার তৈরি করা যায়, আমরা সেটা করছি।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাংগীর আলম এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ইবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ড. হোসাইন আল মামুন। কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি ড. রশিদুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ আলোচক হিসেবে ছিলেন ইবি সাংবাদিক সমিতির সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর বিশেষ সংবাদদাতা ও প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে কর্মরত এস এম রাশিদুল ইসলাম।

অনুষ্ঠানাটি সঞ্চালনা করেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িম। এসময় অন্যান্যদের মাঝে সংগঠনটির সাবেক সহ-সভাপতি ও ইবির ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিচার্স (আইআইইআর)-এর পরিচালক অধ্যাপক ইকবাল হোছাইন, সাবেক সভাপতি ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সুজা উদ্দিন, সাবেক সভাপতি ও যুগান্তরের সিনিয়র সহ-সম্পাদক এমদাদুল হক, বণিক বার্তার সিনিয়র রিপোর্টার ও সাবেক সভাপতি ইমামুল হাছান আদনান, সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান নবীন ও সাবেক সভাপতি ইমরান শুভ্র উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। জুলাইয়ের আন্দোলনকে সফল করার জন্য গণমাধ্যমের অনেক অবদান রয়েছে। সবখানে কিছু সুবিধাবাদী থাকে, তবে চব্বিশের আন্দোলনেও ত্যাগী সাংবাদিকরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে গেছে। দেশের স্বার্থে সৎ সাংবাদিকতা জারি রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি