1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

জুলাই আন্দোলনের মামলায় গৌরীপুর তাঁতীলীগের আহ্বায়ক রানা গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

ময়মনসিংহের গৌরীপুরে জুলাই আন্দোলনের মামলায় তাঁতীলীগ নেতা রানা আহমেদ কদ্দুসকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খান্দার গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, রানা আহমেদ কদ্দুস গৌরীপুর উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক। তিনি উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খান্দার গ্রামের আব্দুল বারেকের ছেলে। রোববার রাতে খান্দার গ্রামে অভিযান চালিয়ে কদ্দুসকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে গৌরীপুর ও পুর্বধলা উপজেলার সীমান্তবর্তী শ্যামগঞ্জ বাজারে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সহিংসতার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

সোমবার দুপুরে তাকে গৌরীপুর থানা থেকে আদালতে প্রেরণ করা হয়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান বলেন, তাঁতীলীগ নেতা কদ্দুসকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি