1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

জুলাইযোদ্ধাদের জন্য বিশেষ তহবিল গঠন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। শহীদ পরিবারকে আর্থিক সহায়তা এবং আহতদের চিকিৎসা ব্যয়ের উদ্দেশ্যে এ তহবিল ব্যবহার করা হবে।

মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি জানান, বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে ১৪ কোটি টাকা দেবে। পাশাপাশি ভালো পারফরম্যান্সের ১১টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এক কোটি টাকা করে অর্থ দেবে। প্রতিটি ব্যাংক তাদের বোর্ড সভার মাধ্যমে অনুমোদন নিয়ে এই অর্থ হস্তান্তর করবে।

সূত্র জানায়, গঠিত তহবিল ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ হস্তান্তর করা হবে, যা শহীদ পরিবার ও আহতদের সহায়তায় পরিচালিত হবে। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ব্যাংকের একাধিক কর্মকর্তা এ তহবিল গঠনের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে দাবিটি বাস্তবায়নের পথে।

এই উদ্যোগকে ‘রাষ্ট্রায়ত্ত মানবিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ’ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি