ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মিলন বাজার সংলগ্ন সিরাগর বাড়ীর বাসিন্দা শামীম নামে এক ব্যক্তি প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। তার হঠাৎ অন্তর্ধানে চরম উৎকণ্ঠা ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে তার পরিবার।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জুয়ার সঙ্গে সম্পৃক্ত ছিলেন শামীম। এ পর্যন্ত জুয়ায় প্রায় ১২ লাখ টাকারও বেশি অর্থ হারিয়ে তিনি আর্থিকভাবে ভেঙে পড়েন। ধারদেনা ও আর্থিক সংকট ক্রমশ বেড়ে যাওয়ায় পরিবারেও নেমে আসে অশান্তি।
পরিবারের অভিযোগ, এমন পরিস্থিতির মধ্যেই প্রায় এক সপ্তাহ আগে তিনি কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে এবং এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
এদিকে শামীমের স্ত্রী ও ছোট ছোট সন্তানরা মানবেতর জীবনযাপন করছেন। পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিখোঁজ থাকায় তারা চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয়রা দ্রুত তার সন্ধান পেতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। কেউ তার খোঁজ পেয়ে থাকলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
শহীদ: ০১৭৩১৫৪৭৬১৮