1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

জুমার নামাজে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইমাম

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ জুলাই, ২০২১

ময়মনসিংহের ফুলপুরে নামাজরত অবস্থায় মিরাস উদ্দিন (৬৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বালিয়া ইউনিয়নের কাইচাপুর গ্রামের মৃত ছমেদ মুন্সির ছেলে।

শুক্রবার (২৩ জুলাই) জুমার নামাজের সময় উপজেলার উপজেলার বালিয়া ইউনিয়নের কাইচাপুর গ্রামে শাহ সাব্দী দরগাবাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে। তিনি ওই মসজিদে দীর্ঘ সাত বছর ধরে ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন।

কাইচাপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইউনুস মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, প্রতিদিনের মতো ইমাম মিরাস উদ্দিন জুমার নামাজ পড়াতে মসজিদে আসেন এবং নির্ধারিত সময়েই নামাজ শুরু করেন। নামাজের দ্বিতীয় রাকাতে হঠাৎ তিনি ঢলে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

ইউনুস মিয়া আরও জানান, এশার নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।

মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন ইমাম মিরাস উদ্দিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি