1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

জার্মান রাষ্ট্রদূতের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ ক‌রে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।

সোমবার (১১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জার্মান দূতাবাস এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ ক‌রে‌ছেন জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত। দুদেশের মধ্যে গণতন্ত্র ও মানবাধিকার, নারী ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানি এবং পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সহযোগিতা জোরদারের বিষয়ে ওই বৈঠকে আলোচনা হয়।

রাষ্ট্রদূত লোটজ বলেন, বাংলাদেশের মানুষের মনোবল সত্যিই অনুপ্রেরণাদায়ক। জার্মানি ও বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। আমরা এই পথ একসঙ্গে চলতে থাকব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি