1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
যেভাবে প্রধান শিক্ষকের উপস্থিত বুদ্ধি বাঁচাল ১ হাজার ৬৪৩ শিক্ষার্থীর জীবন জামিন চাইতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের চার নেতা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি টঙ্গীতে থানার অভ্যন্তরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার: মাহদী আমিন ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৭৫০, নিখোঁজ ৩ হাজারের বেশি সাবেক রাষ্ট্রপতি আফম আহসানউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ শিক্ষিকা রনজিলা হত‍্যা : সন্দেহভাজন ছিনতাইকারী ও সহযোগী গ্রেপ্তার ৬ মাসের মধ্যে দুই লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া : প্রতিমন্ত্রী শাহে আলম

জামিন চাইতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের চার নেতা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

জামালপুরে আওয়ামী লীগের চার নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। নাশকতার মামলায় জামিন নিতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রোববার (৩০ আগষ্ট) দুপুরে জেলা ও দায়রা জজ রেজাউল করিম তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

কারাগারে পাঠানো নেতারা হলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সংস্কৃতি সম্পাদক নারায়ণ চন্দ্র পাল রানা, জামালপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী টিপু সুলতান, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল আমিন এবং জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ মাহফুজ রুদ্র।

আদালত সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দয়েরকৃত নাশকতার একটি মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলে জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিরা জামিনের আবেদন করলে জামিন নাকচ করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি