1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি! ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য

জামিনে মুক্তি পেলেন শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারা মেয়র

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মেরে বহিষ্কৃত জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহ দেড় মাস পর জামিনে মুক্তি পেয়েছেন।

বিশেষ আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় জামালপুর জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। এ সময় কারাগারের মুল ফটকেই তাকে ফুল দিয়ে বরণ করেন তার কয়েকশ’ অনুসারী।

বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ। তিনি বলেন, আদালত তার জামিন মঞ্জুর করেছেন। সব আইনি প্রক্রিয়া শেষে জামালপুর জেলা কারাগার থেকে বিকালে তিনি জামিনে মুক্তি পেয়ে বের হয়েছেন।

বিজয় দিবসের দিন শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারার কারণে পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে ২৪ ডিসেম্বর দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা উত্তরা পূর্ব থানার পুলিশ পরিদর্শক মুজাহিদুল ইসলাম। অপরদিকে শাহনেওয়াজ শাহানশাহের আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

১৬ ডিসেম্বর জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ করে থাপ্পড় মারেন মেয়র শাহানশাহ। পুষ্পস্তবক অর্পণের সময় নামের সিরিয়াল ঘোষণাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।

এ নিয়ে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ এবং পরে থানায় মামলা করেন ওই শিক্ষা কর্মকর্তা। এরপর অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহারের কারণে পৌর মেয়রের পদ থেকে শাহানশাহকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ।

একই সঙ্গে তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। তিনি দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদে ছিলেন।

২৩ ডিসেম্বর সকালে অভিযান চালিয়ে রাজধানীর উত্তরার হোটেল লা মেরিডিয়ান থেকে শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারের সময় তার কাছ থেকে ইয়াবা, গাঁজা, হেরোইন ও সাড়ে তিন লাখ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে র‌্যাব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি