1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

জামালপুর সদর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

জামালপুর সদর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জামালপুর সদর উপজেলা সম্মেলন কক্ষে এ মাসিক সভার আয়োজন করা হয়।

জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সঞ্চালনায় মাসিক সমন্বয় কমিটির সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা, সদর থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, রানাগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, শরিফপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম, বাঁশচড়া ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, তিতপল্লা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, কেন্দুয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল প্রমুখ।

মাসিক সমন্বয় কমিটির সভায় বিভিন্ন প্রকল্প বিষয়ের অগ্রগতি বিষয় নিয়ে কথা বলেন বক্তারা। মাসিক সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি