1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

জামালপুর সদর উপজেলা আ.লীগের সম্পাদক হাফিজুর রহমান স্বপন গ্রেপ্তার

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে অস্র প্রদর্শনের মামলায় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে পৌর ঈদগাহ মাঠের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু ফয়সাল মো. আতিক।

গ্রেফতার হাফিজুর রহমান স্বপন সদর উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও শৈলেরকান্দা এলাকার মৃত আঃ সামাদ এর ছেলে।

মামলা সূত্রে জানাগেছে, গত ৩ আগষ্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারন ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় ওই মাসের ১৭ তারিখে জামালপুর থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেন। এই মামলায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদসহ তিনজনের নাম উল্লেখ করে ও নাম পরিচয়হীন আরও ৩শ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু ফয়সাল মো. আতিক বলেন, গত ০৩ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অস্ত্র প্রদর্শনের মামলায় হাফিজুর রহমানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আরও কোন মামলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি