1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

জামালপুর পৌরসভায় ১৬ দিনের লকডাউন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ জুন, ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জামালপুর পৌর এলাকায় ১৬ লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। রোববার (১৩ জুন) রাতে এ বিষয়ে একটি গণ বিজ্ঞপ্তি জারি করেন জেলা প্রশাসক মুর্শেদা জামান।

গণ বিজ্ঞপ্তিতে বলা হয়, পৌর এলাকায় সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় করোনা সংক্রমণ ঠেকাতে আগামী ৩০ জুন পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এসময় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস বলেন, জামালপুরে গত ২৪ ঘণ্টায় ১১৭ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় গত এক সপ্তাহে ৫৫৪ জনের নমুনা পরীক্ষার বিপরীতে ১০১ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মোকলেছুর রহমান বলেন, বিধিনিষেধ কার্যকর করতে জামালপুর সদর উপজেলায় তিনটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। এছাড়াও প্রতিটি উপজেলায় ইউএনও ও এসি ল্যান্ড ভ্রাম্যমাণ আদালত পরিচালন করে করোনা সংক্রমণ ঠেকাতে সবাইকে মাস্ক ব্যবহার ও সরকারি নির্দেশনা মেনে চলতে আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন।

উল্লেখ্য, জেলায় এ পর্যন্ত দুই হাজার ৩৬৫ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন দুই হাজার ১৮৫ জন ও মৃত্যুবরণ করেছেন ৩৬ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি