1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনামঃ
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩

জামালপুর জেলা যুব মহিলা লীগের দপ্তর সম্পাদককে অব্যাহতি

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

জামালপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ফেসুবকে মন্তব্য করায় জেলা যুব মহিলা লীগের দপ্তর সম্পাদককে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। বুধবার জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, সম্প্রতি দলীয় পরিচয় ব্যবহার করে দুই শতাধিক স্বশস্ত্র ব্যাক্তিদের সাথে নিয়ে আওয়ামী লীগের এক প্রবীণ কর্মীর বাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ উঠে জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমার বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে গত ১৫ জানুয়ারী জেলা যুব মহিলা লীগের সভাপতির পদ থেকে ফারহানা সোমাকে অব্যাহতি প্রদানের জন্য জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ কেন্দ্রীয় যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পত্র প্রেরণ করেন।

পরের দিন ১৬ জানুয়ারী একই অভিযোগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ স্বাক্ষরিত এক পত্রে ফারহানা সোমাকে জেলা যুব মহিলা লীগের সভাপতি পদ থেকে অব্যাহতি ও সকল রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকান্ড থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়। এরপর জেলা যুব মহিলা লীগের দপ্তর সম্পাদক শারমিন আক্তার “জেলা আওয়ামী লীগ কোন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অব্যাহতি দেওয়ার এখতিয়ার রাখে না” বলে ফেসুবকে মন্তব্য করেন।

দলীয় শৃঙ্খলা পরিপন্থী এমন কর্মকান্ডের জন্য আজ বুধবার জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি স্বাক্ষরিত এক পত্রে শারমিন আক্তারকে দপ্তর সম্পাদকের পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয় এবং কেন তাকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে না তা আগামী ৭ দিনের মধ্যে লিখিতভাবে জবাব দিতে নির্দেশ প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি