1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুর জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামালপুর জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা ওরফে রাজু ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল সোমবার রাতে কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সহসভাপতি এরশাদ হোসেনকে জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে হঠাৎ জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিয়ে শহরে ব্যাপক আলোচনা চলছে। তাঁরা কী ধরনের দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন, সেই বিষয়ে কেউ কিছু জানাতে পারেনি। এ প্রসঙ্গে যুবলীগের বেশ কয়েক নেতার সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ সুনির্দিষ্ট কারণ বলতে পারেননি। এদিকে অব্যাহতি পাওয়া সভাপতি ও সাধারণ সম্পাদকেরও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া রাশেদুল ইসলাম বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদককে সাময়িক অব্যাহিত দেওয়ায় তিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। তবে এ বিষয়ে তিনি আনুষ্ঠানিক কোনো চিঠি পায়নি। কেন্দ্রীয় নেতারা মুঠোফোনে তাঁকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি