1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

জামালপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন সদর থানার কাজী শাহ নেওয়াজ ইমন

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : সোমবার, ৫ জুন, ২০২৩

জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হয়েছেন সদর থানা ওসি কাজী শাহ নেওয়াজ ইমন । সোমবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে দুপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
অপরাধ সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলার পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।

অপরাধ সভায় পুলিশ সুপার সকল থানার অফিসার ইন-চার্জদের উদ্দেশ্যে থানা এলাকায় সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ প্রদান করেন।

কোরবানির ঈদ কে সামনে রেখে গুরু চুরি রোধ ও গুরু খামারিদের নিরাপত্তা প্রদানে বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন। ঈদে গরুবাহী ট্রাক ও ঘরমুখো মানুষের মহাসড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেন।

পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদন্ডের আলোকে এপ্রিল ২৩ এ শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে জাকির হোসেন সুমন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) কে পুরস্কৃত করা হয়। এছাড়া শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে কাজী শাহ নেওয়াজ ইমন, অফিসার ইনচার্জ, জামালপুর সদর থানা, জামালপুর কে পুরস্কৃত করা হয়। শ্রেষ্ঠ এসআই হিসেবে তারিকুজ্জামান এসআই (নি:), জামালপুর থানা কে পুরস্কৃত করা হয়। শ্রেষ্ঠ এএসআই এবং ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে এএসআই (নি:) মাহফুজুর রহমান, বকশীগঞ্জ থানাকে পুরস্কৃত করা হয়।

এসময় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এএসআই (নি.) মুস্তাফিজুর রহমান, জামালপুর থানা ও এলআইসি শাখা কে পুরস্কৃত করা হয়। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সদর থানার সদর থানা ওসি কাজী শাহ নেওয়াজ ইমন জানান, বর্তমান পুলিশ সুপার নাসির উদ্দিন স্যারের সঠিক দিক নির্দেশনায় সদর থানা পুলিশ অপরাদ দমন,মাদক পাচার প্রতিরোধ করা সহ আইন শৃঙ্খলা রক্ষার্থে কাজ করে যাচ্ছে।অপরাদ দমনে স্যারের নির্দেশে পুলিশের কার্যক্রম অব্যহত থাকবে।

এ বিষয়ে পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ বলেন, জামালপুরকে মাদক, সন্ত্রাস মুক্ত জামালপুর গড়তে জেলা পুলিশ সদা তৎপর রয়েছে। সেই সাথে পুলিশের কাজে সহায়তা করে একটি আধুনিক অপরাধমুক্ত, মাদক ও সন্ত্রাস মুক্ত জনপদ গড়তে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগীতা কামনা করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি