1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

জামালপুর গ্যাস সংকটের কারণে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

জামালপুরের সরিষাবাড়ীতে গ্যাস সংকটের কারণে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ করে দেয়া হয়েছে। দৈনিক ১৭শ মেট্টিক টন ইউরিয়া উৎপাদনকারী দেশের সর্ববৃহৎ যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় আজ বিকেল ৩টা থেকে উৎপাদন বন্ধ করে দেয়া হয়।

যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শহিদুল্লাহ খান জানান, নবনির্মিত ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড কোম্পানিতে গ্যাস সরবরাহ বাড়াতে যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। গ্যাস সংকট থাকায় একসাথে দুইটি কারখানায় গ্যাস সরাবরাহ করা সম্ভব না হওয়ায় এই কারখানাটি বন্ধ রাখা হয়েছে। বর্তমানে কারখানাটিতে উৎপাদন করতে গড়ে প্রতিদিন ৪০ থেকে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন। তবে বর্তমানে যমুনা সার কারখানায় পর্যাপ্ত পরিমাণে সার মজুদ রয়েছে, চলতি মৌসুমে সার সংকটের কোনো আশঙ্কা নেই বলেও জানান কারখানার ব্যবস্থাপনা পরিচালক।

উত্তরবঙ্গের ১৬টি জেলাসহ জামালপুর, শেরপুর ও টাঙ্গাইল জেলায় যমুনা সার কারখানা থেকে সার সরবরাহ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি