1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩ নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত

জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সভা ও ইফতার মাহফিল

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : রবিবার, ২ এপ্রিল, ২০২৩

জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের উপদেষ্টা হাফিজ রায়হান সাদা। বিশেষ অতিথি ছিলেন অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য ও জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক লুৎফর রহমান।

জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও নিউজবাংলার জেলা প্রতিনিধি সৈয়দ শওকত জামান অনুষ্ঠানে সভাপতিত্ব এবং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সাম্প্রতিক দেশকালের জেলা প্রতিনিধি জাকারিয়া জাহাঙ্গীর সঞ্চালনা করেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পল্লীকন্ঠ প্রতিদিনের সাংবাদিক এ এইচ এম মজনু মোল্লা, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক রাশেদুর রহমান রাসেল, জামালপুর প্রেসক্লাবের সহ-সভাপতি (সহযোগী) মঞ্জুরুল হক মঞ্জু, একাত্তর টিভির জেলা প্রতিনিধি মামুন আনসারী সুমন, জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ও দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ছাইদুর রহমান, সহ-সভাপতি ও বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম, যুগ্ন-সম্পাদক ও পুর্ব পশ্চিম বিডি ডট নিউজের প্রতিনিধি মেহেদী হাসান, বার্তা টুয়েন্টির সাহিদুর রহমান প্রমুখ।

ইফতার মাহফিলে কোরআন তেলাওয়াত করেন বাংলাভিশনের জেলা প্রতিনিধি জাহিদ হাবিব ও দোয়া পরিচালনা করেন দৈনিক ইনকিলাবের সরিষাবাড়ী সংবাদদাতা এম এ মান্নান।

সভায় সকালের আলোর এস এম হোসাইন আছাদকে দফতর সম্পাদক ও প্রতিদিনের খবরের আল আমীনকে প্রচার সম্পাদক নিযুক্তসহ ৫ জনকে নতুন সদস্য পদ প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি