1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

জামালপুরে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : বুধবার, ৮ মার্চ, ২০২৩

“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।

বুধবার সকালে এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা জামালপুর।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোক্তার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাসুদ আনোয়ার, জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক জাকিয়া সুলতানা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নাসরিন সুলতানাসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে নারীদের অনেক বেশি সচেতন হতে হবে। বিভিন্ন অনলাইন সাইটে সতর্কতার সাথে প্রবেশ করতে হবে, যেন নিজের কোন তথ্য চুরি না হয়। সাইবার অপরাধীদের আইনের আওতায় আনতে সংকোচ না করে কর্তৃপক্ষকে খুলে বলার আহবান জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি