1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা

জামালপুরে ৫ টি মডেল মসজিদ উদ্বোধন

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩

জামালপুরে ৫টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন।

শহরে মেডিকেল রোডের জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে জামালপুর ইসলামিক ফাউন্ডেশন।

সারাদেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে জামালপুরে জেলা পর্যায়ে ১টি, উপজেলা পর্যায়ে বকশীগঞ্জ, মাদারগঞ্জ, মেলান্দহ ও সরিষাবাড়ীর ১টি করে মোট ৫টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়।

এর আগে জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে উদ্বোধন পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, আতিকুর রহামন ছানাসহ অন্যান্যরা।

এ সময় বক্তরা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ও সকল ধর্মান্ধতা দূর করতে এসব মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃকিত কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি