1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরে ৩০ লাখ টাকা মূল্যের তক্ষক উদ্ধার, গ্রেপ্তার ১

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ মে, ২০২১

জামালপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে বিরল প্রজাতীর বন্যপ্রাণী একটি তক্ষকসহ মিলন হোসেন (৩০) নামের কক্ষক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। সোমবার (১০ মে) রাতে সদর উপজেলার পাড়পাড়া এলাকায় এ অভিযান চালায় র‌্যাব। তক্ষকটির কথিত মূল্য প্রায় ৩০ লাখ টাকা। গ্রেপ্তার মিলন সদর উপজেলার বাঁশচড়া গ্রামের মৃত লোকমান আলীর ছেলে।

র‌্যাব সূত্র জানায়, বিরল প্রজাতীর বন্যপ্রাণী তক্ষক পাচার হচ্ছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানার নেতৃত্বে একটি আভিযানিক দল সোমবার রাতে অভিযানে নামে। রাত সোয়া ৮টার দিকে জামালপুর সদরের জামালপুর-মধুপুর সড়কের পাড়পাড়া এলাকায় স্থানীয় একটি মুদি দোকানের সামনে থেকে সাড়ে ১৩ ইঞ্চি লম্বা জীবিত একটি তক্ষকসহ মিলন হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোনসেটও জব্দ করা হয়েছে।

র‌্যাব জামালপুরের ভারপ্রাপ্ত কম্পানি অধিনায়ক এম এম সবুজ রানা জানান, উদ্ধার করা তক্ষকটির কথিত মূল্য প্রায় ৩০ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন হোসেন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তক্ষক বেচা-কেনার সঙ্গে জড়িত রয়েছে বলে স্বীকার করেছে। তাকে আসামি করে জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি মিলন হোসেন ও উদ্ধার করা তক্ষকটি জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের যেকোনো অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি