1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

জামালপুরে ২৫ জানুয়ারী গণতন্ত্র হত্যা দিবস পালিত

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩

জামালপুরে ২৫ জানুয়ারী গণতন্ত্র হত্যা দিবসে সমাবেশ করেছে জেলা বিএনপি। বুধবার দুপুরে শহরের স্টেশন রোডের দলীয় কার্যালয়ের সামনে দিবসটি উপলক্ষ্যে সমাবেশের আয়োজন করে জামালপুর জেলা বিএনপি।

শহরের বিভিন্ন পয়েন্ট থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সমাবেশে যোগ দেয়। জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, সহ সভাপতি শহিদুল হক খান দুলাল, লিয়াকত আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন, শেখ হাসিনা ডিজিটাল পদ্ধতিতে গণতন্ত্র, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে জোর করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রেখেছে। মেগা প্রকল্পের নামে বিদেশ থেকে টাকা এনে আওয়ামী লীগের নেতাকর্মীরা লুটপাট করেছে, এখন এসব মেগা প্রকল্প বন্ধ হওয়ার পথে। অবিলম্বে আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবী জানান নেতারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি