1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

জামালপুরে ২৫ জন গুণী শিল্পীকে জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা প্রদান

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

জামালপুরে ২৫ জন গুণী শিল্পীকে জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমীর বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমী।

জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, পৌর মেয়র ছানোয়ার হোসেনসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন, গুণী শিল্পী ও সংগঠকদের জেলা শিল্পকলা একাডেমী সম্মননা প্রদানের মাধ্যমে সবাইকে যেমন শিল্প চর্চায় উদ্বুদ্ধ করবে, তেমনি সাংস্কৃতিক কর্মকান্ডের প্রসার ও বিকাশ ঘটবে।

পরে সংগীত, বাদ্যযন্ত্র, নাট্যকলা, নৃত্যকলা, আবৃতি, যাত্রাশিল্প, সাংস্কৃতিক সংগঠকসহ সংস্কৃতির বিভিন্ন মাধ্যমে অবদান রাখায় ২০১৯, ২০, ২১, ২২ ও ২০২৩ সালের প্রতি বছরের জন্য ৫ জন করে মোট ২৫ জন গুণী শিল্পী ও সংগঠককে সম্মাননা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি