1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জামালপুরে ১৪০ গ্রামপুলিশ সদস্য পেলেন বাইসাইকেল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

জামালপুর সদর উপজেলার ১৫ ইউনিয়নের ১৪০ দায়িত্বরত গ্রামপুলিশ সদস্যের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম মাঠে করা হয় এ আয়োজন।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামান।

সেখানে জেলা প্রশাসক মুর্শেদা জামান জানান, গ্রামের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন খবর রাখেন গ্রামপুলিশ সদস্যরা। তাদের মাধ্যমে ইউনিয়ন পরিষদ ও থানায় বিভিন্ন তথ্য পাওয়া যায়। এসব বাইসাইকেল তাদের দায়িত্বপালনে আরও সহায়ক হবে।

গ্রামপুলিশের সদস্যরা বিভিন্ন দুর্যোগের সময় তাদের দায়িত্ব পালন করে থাকেন। বাল্যবিয়ে, মাদকসহ আইনশৃঙ্খলা বিষয়ে তাদের উপজেলা কার্যালয় ও থানায় যোগাযোগ করতে হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে কাজ করে যাচ্ছেন, তারই ধারাবাহিকতায় প্রত্যেকটি সেক্টরে তিনি উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। গ্রামপুলিশের সদস্যরা যাতে তাদের দায়িত্বপালনে আরও সুন্দরভাবে কাজ করতে পারেন, সে লক্ষ্যেই আজ এই বাইসাইকেল বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কবীর উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোকলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপন প্রমুখ।

জানা যায়, স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে জামালপুর সদর উপজেলার ১৫ ইউনিয়নের ১৪০ গ্রামপুলিশের মাঝে এ বাইসাইকেল বিতরণ করা হয়। এদের মধ্যে ১৩২ পুরুষ ও ৮ নারী সদস্য রয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি