1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

জামালপুরে সার না পেয়ে সড়ক অবরোধ বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

জামালপুরে ইউরিয়া সার না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। সোমবার সকালে জামালপুর সদরের শরিফপুর বাজারে এ ঘটনা ঘটে।

বিক্ষুব্ধ কৃষকদের অভিযোগ, ইউরিয়া সার বিক্রির মাইকিং শুনে সকালে সার কিনতে শরিফপুর বাজারের ডিলার আব্দুস সালামের গুদামের সামনে উপস্থিত হন কয়েক শ’ কৃষক। উপস্থিত ২০-২৫ জন কৃষকের মাঝে প্রতি বস্তা সার এক হাজার ১০০ টাকা দরে বিক্রির পর গুদাম বন্ধ করে দেন ডিলার। এরপর বিক্ষুব্ধ কৃষকরা সারের দাবিতে জামালপুর-ময়মনসিংহ সড়কের শরিফপুর বাজার এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন। কয়েকজন কৃষক সড়কের মাঝপথে শুয়ে পড়েন। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়।

খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন ও সদর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কৃষকদের অভিযোগ, গুদামে পর্যাপ্ত ইউরিয়া সার থাকার পরও বিসিআইসির ডিলাররা সার না থাকার কথা বলে দোকান বন্ধ রাখে।

তবে সারের ডিলার আব্দুস সালাম বলেন, সারের সরবরাহ কম থাকায় কৃষকদের চাহিদা মেটানো কোনোভাবেই সম্ভব ছিল না। আমি সার পেয়েছিলাম ২০০ বস্তা আর কৃষক ছিলেন প্রায় হাজারের মতো। সামান্য বিশৃঙ্খলা হয়েছিল। পরে প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিকভাবেই সার বিতরণ করা হয়।

জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন সাংবাদিকদের জানান, শরিফপুর ইউনিয়নে পর্যাপ্ত সারের মজুত রয়েছে। সারের কোনো সংকট নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি