1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরে সাংবাদিক নাদিম হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

জামালপুরে সাংবাদিক নাদিম হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে রেজাউল ও মনিরুজ্জামান নামে দুই আসামী। ৪ দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার বিকেলে ৬ আসামীকে আদালতে তোলা হলে আদালত ১৬৪ ধারায় ওই দুইজনের স্বীকারোক্তি রেকর্ড করে সবাইকে কারাগারে পাঠায়।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী জানান, ৪ দিনের রিমান্ড শেষে নাদিম হত্যা মামলার ৬ আসামী মো. রেজাউল করিম, মনিরুজ্জামান মনির, মো. গোলাম কিবরিয়া সুমন, মো. মিলন, তোফাজ্জল ও আইনালকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের আদালতে তোলা হয়।

এসময় রেজাউল ও মনিরুজ্জামান মনির নাদিম হত্যার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিলে আদালত ১৬৪ ধারায় তাদের জবানবন্দী রেকর্ড করে। পরে সকল আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি