1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

জামালপুরে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের মতবিনিময়

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

জামালপুরে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ ও প্রেস কাউন্সিল প্রণীত সাংবাদিকদের জন্য আচরণবিধি প্রতিপালন শীর্ষক’-এই সেমিনার ও মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল।

মঙ্গলবার সকালে সার্কিট হাউজ কনফারেন্স রুমে আয়োজিত সেমিনার ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রফিকুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

এছাড়াও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ আলম, জেলা তথ্য কর্মকর্তা শেখ মো. শহিদুল ইসলাম, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী, দৈনিক আজকের জামালপুরের সম্পাদক ও প্রকাশক এম এ জলিল, ইত্তেফাকের সাংবাদিক শাহ জামাল, দীপ্ত টিভির তানভীর আহমেদ হীরা প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, সাংবাদিকদের আইনি সহায়তার জন্য বাংলাদেশ প্রেস কাউন্সিল কাজ করছে। কেউ যদি কোনো সংবাদের জন্য ক্ষতিগ্রস্ত হন বা কোনো সাংবাদিক যদি আইনি প্রতিকার চান, তবে সরাসরি থানা বা আদালতে না গিয়ে বিচার পেতে বাংলাদেশ প্রেস কাউন্সিলে মামলা করতে পারবেন। এক্ষেত্রে আদালতে মামলা জট ও উভয় পক্ষের হয়রানি কমবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি