1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

জামালপুরে সদর উপজেলা আ’লীগের সভাপতি ডা. মান্নান গ্রেফতার

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ২টার দিকে শহরের বকুলতলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো: আতিক।

জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টার দিকে শহরের বকুল তলা মোড়ের সুফিয়া হার্ট সেন্টারে অভিযান চালিয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়। সে টানা কয়েক বছর থেকে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

ডা. আব্দুল মান্নানের বিরুদ্ধে জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বকুল তলা মোড়ের সুফিয়া হার্ট সেন্টারটি ব্যাক্তি মালিকানায় পরিচালনা করে আসছিলেন তিনি।

ওসি আবু ফয়সল মো: আতিক বলেন, জুলাই-আগষ্টের ঘটনায় আব্দুল মান্নানকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা হয়। বিকেলে তাকে আইনী প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি