1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩ নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর

জামালপুরে শিশু ধর্ষণের অভিযোগে সাবেক ইউপি সদস্য গ্রেফতার

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩

জামালপুরে ৮ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে সাবেক ইউপি সদস্য শওকত হোসেন বাবলু (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে ময়মনসিংহ শহরের কুটরাকান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর তোফাজ্জল হোসেন জানান, জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বড় ঘাগুরি গ্রামের শওকত হোসেন বাবুল গত ১৩ই ফেব্রুয়ারি বিকেলে প্রতিবেশী আব্দুল কাদেরের ২য় শ্রেণীতে পড়ুয়া ৮ বছর বয়সী মেয়েকে মাসকলাই দেওয়ার কথা বলে নিজের ঘরে ডেকে আনে। পরে শওকত হোসেন বাবুল তার স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে ওই শিশুকে ধর্ষণ করে। এই ঘটনার পর শওকত হোসেন পালিয়ে যায় এবং শিশুটিকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ইন্সপেক্টর তোফাজ্জল হোসেন আরও বলেন, গতকাল রবিবার ধর্ষণের শিকার ওই শিশুর বাবা জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে বিভিন্ন তথ্য উপাত্ত ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ময়মনসিংহ শহরের কুটুরাকান্দা এলাকা থেকে গতকাল গভীর রাতে অভিযুক্ত শওকতকে গ্রেফতার করে পুলিশ। আজ সোমবার দুপুরে গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি