1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

জামালপুরে শিক্ষা বৃত্তি, চিকিৎসা সরঞ্জাম, সেলাই মেশিন বিতরণ

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : সোমবার, ২০ মার্চ, ২০২৩

‘‘শেখ হাসিনার মূলনীতি, গ্রাম শহরের উন্নতি’’ এই প্রতিপাদ্য নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিবস উদযাপন উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সরঞ্জামাদি ও দুঃস্থ মহিলাদের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার বিকালে জামালপুর জেলা পরিষদ আয়োজিত শহরের মির্জা আজম অডিটোরিয়ামে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম এমপি।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রবস্তী রায়, পুলিশ সুপার মো: নাসির উদ্দীন আহমেদ, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা আজম বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সারাদেশে শিক্ষা, চিকিৎসা ও অসহায় দুঃস্থ মানুষদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আর এই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এ সময় জামালপুর জেলার ৫শ’ ৫ জন মেধাবী শিক্ষার্থীকে জনপ্রতি ৪ হাজার টাকা, ১২ জন দুঃস্থ মহিলাকে সেলাই মেশিন এবং জামালপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষকে ২০ লাখ টাকার চিকিৎসা সরঞ্জামাদি তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি