1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

জামালপুরে রেলওয়ের যাত্রীবান্ধব রেলসেবা নিশ্চিতে ২৪ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

শফিকুল ইসলাম
  • আপডেট : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

জামালপুরে রেলওয়ের সার্বিক মানোন্নয়ন ও যাত্রীবান্ধব রেলসেবা নিশ্চিতে ২৪ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জামালপুর রেলওয়ে জংশন স্টেশনের প্ল্যাটফর্মে সচেতন নাগরিক কমিটি-সনাক ও টিআইবি এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।

ঘন্টাব্যাপী মানববন্ধনে সনাক সভাপতি অজয় কুমার পালের সভাপতিত্বে সনাক সহ সভাপতি অধ্যাপক কায়েদ-উয-জামান, শামীমা খান, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সাবেক সভাপতি ইউসুফ আলী, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আশরাফুজ্জামান স্বাধীনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, জামালপুরে রেলের জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে হবে। টিকেট কালোবাজারি বন্ধ, যাত্রীদের ভোগান্তি কমিয়ে সেবার মান বৃদ্ধি করতে হবে, রেলের ক্যান্টিনে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ট্রেনের ভিতরে চাদাঁবাজি বন্ধ, অবিলম্বে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেন জামালপুর থেকে ছাড়ার পদক্ষেপ নেয়ার দাবি জানান।

সচেতন নাগরিক কমিটির যৌক্তিক দাবির প্রতি সমর্থন জানিয়ে জেলার বেশকিছু সামাজিক সংগঠন একাত্মতা পোষণ করে মানববন্ধনে অংশগ্রহণ করে।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে রেলমন্ত্রী বরাবর ২৪ দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।

২৪ দফা দাবির মধ্যে অন্যতম হলো- জয়দেবপুর হতে জামালপুর-তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত রেললাইন ডুয়েল গেজ ডাবল লাইনে উন্নীত করা। জামালপুর-ঢাকা রুটে ২ জোড়া নতুন আন্তঃনগর ট্রেন চালু করা। আন্তঃনগর যমুনা ও অগ্নিবিনা এক্সপ্রেসের বর্তমান রেক বাতিল করে নতুক রেক সংযুক্ত করা, সকল আন্তঃনগর ট্রেনের টিকিট দ্বিগুণ বরাদ্দ করা। উত্তরবঙ্গের ১৬ জেলা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের সাথে যোগাযোগের জন্য নতুন আন্তঃনগর ট্রেন চালু করা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি