1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জামালপুরে মাদক মামলায় যুবকের ৫ বছর কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

জামালপুরে মাদক রাখার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে মো. শরিফ (২৮) নামে এক মাদক কারবারিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন জামালপুর জেলা ও দায়রা জজ আদালত।

বৃহস্পতিবার ২৮ (অক্টোবর) দুপুরে সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক মো. জুলফিকার আলী খাঁন এ রায় ঘোষণা করেন।

একই সঙ্গে আদালত তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নির্মল কান্তি ভদ্র এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. শরীফ ময়মনসিংহ কোতয়ালী থানার ৭৮-বি বাঘমারা পুরাতন মেডিকেল গেইট এলাকার মো. ইউসুফ আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা জানায়, ২০১৫ সালের ১ মার্চ সকালে জামালপুরের ইসলামপুর থানার মোশারফগঞ্জ বাজারস্থ রেল স্টেশনের পশ্চিম পাশে ৭২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ পুলিশের হাতে আটক হন শরিফ।

মামলার দীর্ঘ শুনানি ও ১০ সাক্ষীর মধ্যে ছয় জনের সাক্ষ্য-প্রমাণে ঘটনার সত্যতা প্রমাণিত হয়। পরে আদালত এ রায় দেন।

এদিন রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নির্মল কান্তি ভদ্র এবং আসামিপক্ষের আইনজীবি ছিলেন অ্যাডভোকেট এইচ আর জাহিদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি