1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

জামালপুরে ভাষাসৈনিক অধ্যক্ষ সুজায়াত আলী মিঞার স্মরণসভা অনুষ্ঠিত

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

জামালপুরে ভাষাসৈনিক অধ্যক্ষ সুজায়াত আলী মিঞার স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জামালপুর সদর উপজেলার নারায়ণপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও’র অধ্যক্ষ সুজায়াত আলী মিঞা মিলনায়তনে ভাষাসৈনিক অধ্যক্ষ সুজায়াত আলী মিঞা স্মৃতি পরিষদ এই স্মরণসভার আয়োজন করে।

স্মরণসভায় অধ্যাপক মাসুম আলম খানের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, ১৯৫১ সালে গঠিত জামালপুর মহুকুমা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কোষাধ্যক্ষ ছিলেন সুজায়াত আলী মিঞা। তিনি জামালপুরের প্রথম শহীদ মিনার নির্মাণে প্রধান ভূমিকা রাখেন। সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ হিসেবে শিক্ষার মান উন্নয়নেও তার অবদান রয়েছে।

পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান ও অসহায়, দরিদ্রদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি