1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

জামালপুরে ভারতীয় ট্রাকচাপায় নারী শ্রমিক নিহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ আগস্ট, ২০২২

জামালপুরের বকশীগঞ্জে ধানুয়া কামালপুর স্থলবন্দরে ভারতীয় ট্রাকের চাপায় নুরজাহান বেগম (৫০) নামের পাথর ভাঙার এক নারী শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (৮ আগস্ট) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। নুরজাহান উপজেলার বগারচর ইউনিয়নের ভাটি পাড়া গ্রামের চান মোহাম্মদের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, নুরজাহান বেগম প্রতিদিনের মতো ক্রাশার মেশিনের মাধ্যমে পাথর ভাঙার কাজ করছিলেন। কাজের ফাঁকে রাস্তায় দাঁড়ানো ভারতীয় ট্রাকের পাশে বিশ্রাম নিচ্ছিলেন। ট্রাকের চালক দুপুরে খাবার শেষে ভারতের দিকে রওনা হলে নুরজাহান চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি