1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা

জামালপুরে বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

‘বালুমহাল ব্যবস্থাপনায় চাই আইনের কার্যকর প্রয়োগ’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শহরের ফৌজদারী মোড়ে এ উপলক্ষ্যে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে সচেতন নাগরিক কমিটি-সনাক ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।

সনাক সভাপতি অজয় কুমার পালের সভাপতিত্বে অধ্যাপক কায়েদ-উজ-জামান, একেএম আশরাফুজ্জামান স্বাধীন, অ্যাডভোকেট ইউসুফ আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

পরে বালুমহাল ব্যবস্থাপনা, খরা ও মরুকরণ প্রতিরোধে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। কর্মসূচীতে সনাক ও ইয়েস সদস্য ছাড়াও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

উল্লেখ্য, ১৭ই জুন আন্তর্জাতিকভাবে বাংলাদেশ ও বিভিন্ন দেশে বিশ^ খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস পালিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি