1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

জামালপুরে প্রতিবেশীর টিনের চালে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট কাঠমিস্ত্রি রুবেল মিয়া (৩৫) ঘটনাস্থলেই এবং তার শিশুপুত্র এনায়েত (৮) হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। আজ শনিবার বিকেলে সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের কেজাইকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কাঠমিস্ত্রি রুবেল মিয়া (৩৫) বিকেল ৫টার দিকে প্রতিবেশী মছর উদ্দিনের ঘরের টিনের চালে উঠে ঘরনির্মাণ কাজ করছিলেন। এ সময় ঘরের টিনের চালে বৈদ্যুতিক শর্টসার্কিট হলে রুবেল মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। সঙ্গে থাকা তার ছেলে এনায়েত তাকে ধরতে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউপি চেয়ারম্যান দ্বীন আমীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যুর ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি