1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

জামালপুরে বিদেশি পিস্তল ও মাদকসহ গ্রেফতার ১

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

জামালপুরে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও হেরোইনসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ বুধবার ভোর রাতে সদর উপজেলার দিগপাইত বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

জামালপুর র‌্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বুধবার ভোররাত ৪টার দিকে র‌্যাবের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি আভিযানিক দল জামালপুর সদর উপজেলার দিগপাইত বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামের মো. মিলন সরকারকে (২৫) গ্রেফতার করা হয়। পরে তার শরীর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতার মিলন সরকারের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও হত্যা মামলা রয়েছে। মিলন সরকারের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি