1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনামঃ

জামালপুরে বিডি সানলাইফ সিকিউরিটিজ লি: এর শাখা উদ্বোধন

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : শনিবার, ১৫ জুলাই, ২০২৩

জামালপুরে বিডি সানলাইফ সিকিউরিটিজ লি: এর জামালপুর শাখার উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে শহরের লম্বাগাছ এলাকায় জামালপুর শাখার উদ্বোধন করেন বিডি সিকিউরিটিজ লি: এর সিইও আব্দুর রউফ তুহিন।

এ উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডি সিকিউরিটিজ লি: এর সিইও আব্দুর রউফ তুহিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিও সৈয়দ মুবারক আলী।

জামালপুর ব্রাঞ্চের ইনচার্জ জাহাংঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, “পূজিঁবাজারে জেনে-বুঝে বিনিয়োগ করলে বিনিয়োগকারীদের বিনিয়োগের ঝুঁকি কমে যাওয়ার পাশাপাশি লভ্যাংশের পরিমান বেড়ে যায়। এসময় তারা বিনিয়োগকারীদের বিভিন্ন কোম্পানী সম্পর্কে জেনে-বুঝে বিনিয়োগ করার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা থেকে আগত আমন্ত্রিত অতিথিরা ছাড়াও জামালপুরের বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। এখন থেকে বিডি সানলাইফ সিকিউরিটিজ লি: এর জামালপুর শাখার মাধ্যমে বিনিয়োগকারীরা ঢাকা পূঁজিবাজারের অন্তর্ভুক্ত সকল কোম্পানীর শেয়ার কেনাবেচা করতে পারবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি