1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

জামালপুরে বিজয় দিবস স্মারক জ্বালানি-বিদ্যুৎ-বাংলাদেশ শীর্ষক সেমিনার আনুষ্ঠিত

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

জামালপুরে বিজয় দিবস স্মারক জ্বালানি-বিদ্যুৎ-বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সরকারি আশেক মাহমুদ কলেজের অর্থনীতি বিভাগ কলেজ মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করে।

অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আ.জ.ম. রেজাউল করিম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষক সংসদের সাধারণ সম্পাদক শাকের আহম্মদ চৌধুরী সহ অন্যান্যরা।

সেমিনারে জ্বালানি বিশেষজ্ঞ অধাপক মোশাহিদা সুলতানা বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকট : একটি ঐতিহাসিক পর্যালোচনা, জ্বালানি বিশেষজ্ঞ প্রকৌশলী কল্লোল মোস্তফা বিদ্যুৎ ও জ্বালানি সংকটের উৎস ও সমাধান এবং সহকারী অধ্যাপক আয়াতুল্লাহ আল মুসাবী আকন্দ আন্ডারস্ট্যান্ডিং এনার্জি ডায়নামিকস : ওয়ার্ল্ড এন্ড বাংলাদেশ পার্সপেক্টিভ নামে আলাদা আলাদা তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন।

এ সময় বক্তারা বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি এখন বৈশ্বিক সংকট। তেল, গ্যাস, বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে সরকারি প্রতিষ্ঠানগুলোর চ্যালেঞ্জ ও ভুল-ত্রুটি সমাধান করে নিজেদের সক্ষমতা বাড়ানো গেলে বর্তমান সংকট থেকে উত্তরণ সম্ভব। গ্যাস, কয়লাসহ অন্যান্য খনিজ জ্বালানি সম্পদ আহরণে বিদেশী কোম্পানীর সাথে চুক্তি ও কারিগরী দিক পর্যালোচনা করে সংকট মোকাবেলায় সরকারকে কৌশলী ভূমিকা রাখতে হবে।

সেমিনারে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিশেষজ্ঞরা। সেমিনারে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি