1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

জামালপুরে বাস-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

জামালপুর সদরের তিতপল্লা বাস স্ট্যান্ডে বাস-পিকআপ ও সিএনজির ত্রীমুখি সংঘর্ষ তিনজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন ৬জন।

নিহতরা হলেন, টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মৃত সলিম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪০), জামালপুর সদরের ছোনটিয়া এলাকার আব্দুস সোবাহানের ছেলে শামসুল হক (৫০)। নিহত দুইজনই সবজি ব্যবসায়ী। আরেক জন ড্রাইভার মোঃ সোজা মিয়া ( ৪০)।

পুলিশ জানায়, আজ ভোর ৬টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লাতে ঢাকাগামী শাদনান এন্টারপ্রাইজের একটি বাসের সাথে সবজিবাহী পিকআপ ভ্যান এবং সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই সবজি ব্যবসায়ী আনোয়ার হোসেন এবং শামসুল হকের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিকআপ চালক সোজা মিয়ার মৃত্যু হয়।

এছাড়াও সংঘর্ষের ঘটনায় ৬ জন আহত হয়েছে, আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহব্বত কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি