1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

জামালপুরে বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

জামালপুরে আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের ছনকান্দায় ব্রহ্মপুত্র নদে ঢাকাস্থ জামালপুর সমিতি, জেলা ক্রীড়া সংস্থা ও জামালপুর পৌরসভা যৌথভাবে দুই দিনব্যাপী এই নৌকা বাইচের আয়োজন করে।

স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন নৌকা বাইচ প্রতিযোগীতার উদ্বোধন করেন।

এ সময় ঢাকাস্থ জামালপুর সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান শিপনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রথম দিনের নৌকা বাইচ প্রতিযোগীতায় ১৫টি নৌকার মধ্যে ৮টি নৌকা দ্বিতীয় রাউন্ডে উঠে। আগামীকাল নৌকা বাইচের ফাইনাল অনুষ্ঠিত হবে। নৌকা বাইচ উপভোগ করতে ব্রহ্মপুত্র নদের দুই তীরে ছিল মানুষের উপচে পড়া ভীড়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি