1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা

জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বাধবার দুপুরে এ উপলক্ষ্যে জাতীয়তাবাদী কৃষকদল জামালপুর জেলা শাখা সমাবেশ ও র‌্যালির আয়োজন করে।

শহরের স্টেশন রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে জেলা কৃষকদলের আহবায়ক মাজেদুল ইসলাম সাত্তারের সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, জেলা কৃষকদলের সদস্য সচিব গাউসুল আজম শাহিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগের নেতারা হাজার কোটি টাকা লুটপাট করেছে। সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ নি:স্ব হয়ে পড়েছে। গত সতের বছর কৃষক তাদের সম্মান ও অধিকার পায়নি। পরিশ্রম করে ফসল ফলিয়েছে কিন্তু বাজারে গিয়ে তার ন্যায্য মূল্য পায়নি। আগামীতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে কৃষকের স্বার্থ রক্ষা করবে। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়, র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি