1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

জামালপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোলকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জামালপুরের জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব ১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জেলা মাসুদ আনোয়ার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তারসহ আরো অনেকে।

এ সময় বক্তারা খেলাধুলার মাধ্যমে দেহ মন গঠন করে, মাদক ও সন্ত্রাস মুক্ত থেকে আগামী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রেখে খেলাধুলার মাধ্যমে দেশের সুনাম বিশ্বের দরবারে তুলে ধরার জন্য খেলোয়ারদের প্রতি আহ্বান জানান।

শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালিকা অনূর্ধ্ব ১৭ পর্যায়ে জামালপুর পৌরসভা ২-১ গোলে জামালপুর সদর উপজেলাকে পরাজিত করে।

অপরদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টের অনূর্ধ্ব ১৭ বালক পর্যায়ে জামালপুর পৌরসভা ৩-১ গোলে সদর উপজেলাকে পরাজিত করে।পরে বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি