1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

জামালপুরে ফের টিকাদান কার্যক্রম শুরু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

জামালপুরে করোনা টিকাদান কার্যক্রম একদিন বন্ধ থাকার পর আবার চালু হয়েছে। করোনা টিকার মজুত শেষ হওয়ায় বুধবার (১ সেপ্টেম্বর) জেলার সব টিকাদান বুথে এসে মানুষ ফিরে যায়। পরে এ নিয়ে জেলাজুড়ে সমালোচনা শুরু হয়। টিকা আসার পর বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে ফের এ কার্যক্রম শুরু হয়েছে।

জামালপুর সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে, চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের একটি কেন্দ্রসহ জেলার ছয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের মোট সাতটি কেন্দ্র একযোগে করোনা টিকাদান কার্যক্রম শুরু হয়। মঙ্গলবার (৩১ আগস্ট) পর্যন্ত এক লাখ ৯৭ হাজার ৫৯১ জন প্রথম ডোজ এবং ৭২ হাজার ৯১৪ জন দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। এরপরই টিকার মজুত শেষ হয়ে যায়।

বুধবার সকালে অনেককেই টিকা নিতে জেলার সকল করোনা টিকাদান কেন্দ্রের বুথে গিয়ে ফিরে আসতে দেখা গেছে। কেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকা নিতে আসা সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের আবুল কালাম জানান, ৩১ জুলাই তিনি প্রথম ডোজের টিকা নিয়েছেন। বুধবার দ্বিতীয় ডোজের টিকা নিতে এসে দেখেন কেন্দ্র তালাবদ্ধ।

জামালপুর সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাশ জানান, বৃহস্পতিবার সকাল থেকে আবার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি