1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

জামালপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

জামালপুরের মেলান্দহে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ও মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে মেলান্দহ উপজেলার মালঞ্চ বাজারে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কে অবস্থান নেয় মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা আগুন জ্বালিয়ে, গাছের গুড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে বিক্ষোভ করে।

শিক্ষার্থীরা জানায়, সোমবার বিকেলে উমির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় ও সাধুপুর হুমায়ুন কবির টেকনিক্যাল স্কুলের মধ্যে আন্তঃস্কুল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলার শেষের দিকে টাইব্রেকারে গোল দেয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সাধুপুর হুমায়ুর কবির টেকনিক্যাল স্কুল ফুটবল দলের খেলোয়াড় ও সমর্থকরা মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের খেলোয়াড়দের মারধর করে। এতে নবম শ্রেণীর শিক্ষার্থী রমজান ও জাকিরুলসহ বেশ কয়েকজন আহত হয়। বিক্ষোভ চলাকালে এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানায় শিক্ষার্থীরা।

পরে বিক্ষোভের খবর পেয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি