1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

জামালপুরে প্রেমের টানে কিশোরী ভারতে, পতাকা বৈঠক শেষে ফেরত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

জামালপুরের বকশীগঞ্জে প্রেমের টানে ভারতে যাওয়া সপ্তম শ্রেণি পড়ুয়া এক কিশোরীকে ফেরত দিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠক শেষে পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। পরে পুলিশ পরিবারের কাছে ফেরত দেয় ওই স্কুলছাত্রীকে।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল মুনতাসির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেওয়ানগঞ্জ উপজেলার ওই কিশোরীর সঙ্গে ভারতীয় সীমান্তবর্তী গ্রামের আক্তার হোসেন নামের এক ছেলের প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। বৃহস্পতিবার বিকেলে প্রেমের টানে বকশীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে চলে যায় সে এবং প্রেমিক আক্তার হোসেনকে খুঁজতে থাকে। এসময় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে থাকায় বিএসএফ তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে জানায়, তার বাড়ি বাংলাদেশে। পরে বিএসএফ বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সঙ্গে যোগাযোগ করে। একপর্যায়ে বকশীগঞ্জ কামালপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয়া হয়।

বিজিবির পক্ষে নেতৃত্বে দেন কোম্পানী কমান্ডার সুবেদার আজমল হোসেন এবং বিএসএফের পক্ষে নেতৃত্বে দেন এসকে বিশাল।

বিএসএফের কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর এস কে বিশাল ধানুয়া কামালপুর বিওপি সুবেদার মো. আজমল হোসেনের কাছে কিশোরীকে হস্তান্তর করেন। একই সময়ে সুবেদার আজমল হোসেন তাকে বকশিগঞ্জ থানা পুলিশের এসআই মো. মুন্তাজ আলীর হেফাজতে হস্তান্তর করেন।

এসময় ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য (মেম্বার) সাইফুল ইসলাম ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি