1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

জামালপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি ও ভূট্টাবীজ বিতরণ

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

জামালপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি ও ভূট্টাবীজ বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে সরিষাবাড়ী উপজেলার কামরাবাদে এসব কৃষি বিতরণ কর্মসূচির আয়োজন করে টিএমএসএস সরিষাবাড়ী শাখা।

টিএমএসএস-এর সিনিয়র সহকারী পরিচালক মো: আহসান হাবিব মোহনের সভাপতিত্বে সরিষাবাড়ী পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন, সরিষাবাড়ী থানার এসআই হুমায়ুন মিয়া, টিএমএসএস-এর জোনাল ম্যানেজার সাজ্জাদ হোসেন, অঞ্চল প্রধান মেহেদী আলমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেণ, টিএমএসএস প্রান্তিক কৃষকদের মাধ্যমে কৃষিপণ্য উৎপাদন বাড়াতে ও কৃষকদের লাভবান করতে সিটি ব্যাংকের সহায়তায় বিভিন্ন কৃষি উপকরণ প্রদানের উদ্যোগ নিয়েছে। সাবইকে এসব উপকরণের সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের কৃষিখাতে অবদান রাখার জন্য আহবান জানান বক্তারা।

পরে ১ হাজার ২শ ৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে ২ হাজার কেজি ভূট্টাবীজ, ১ হাজার ৫শ কেজি ধানবীজ, ১৫০টি স্প্রে মেশিন, ২০টি হ্যান্ড রিপার ও ৫টি পাওয়ার টিলার বিনামূল্যে বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি