1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

জামালপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ মে, ২০২১

জামালপুরে দরিদ্র এক রিকশাচালকের মেয়ে মানসিক প্রতিবন্ধী এক কিশোরী (১৬) ধর্ষণের শিকার হয়েছে। জামালপুর পৌরসভার শাহপুর জামতলা এলাকায় গতকাল রবিবার দুপুরে প্রতিবেশী সোহেল মিয়া (৩৫) নামের এক ব্যক্তি তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত সোহেল স্থানীয় শাহপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে। তাকে আসামি করে আজ সোমবার জামালপুর সদর থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনার পর থেকে সোহেল পলাতক রয়েছেন।

ভিকটিমের পরিবার সূত্র জানায়, ভিকটিম ওই কিশোরীর বাবা পেশায় রিকশাচালক। তার মা অন্যের বাসায় ঝিয়ের কাজ করেন। জামালপুর পৌরসভার শাহপুর জামতলা এলাকায় জনৈক আব্দুল আউয়ালের বাসার ভাড়াটে তারা। গতকাল রবিবার দুপুরে কিশোরীর বাবা-মা বাসায় ছিলেন না। এই সুযোগে প্রতিবেশী বখাটে সোহেল মিয়া দুপুর আড়াইটার দিকে ফুঁসলিয়ে কিশোরীকে তাদের বাসার কাছেই নির্জন স্থানে বাঁশঝাড়ের নিচে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে পালিয়ে যান সোহেল মিয়া। ঘটনাটি জানাজানি হলে রবিবার রাতে স্থানীয় একটি অসাধুচক্র ঘটনা আপসের জন্য চাপ দেয় ভিকটিমের বাবা-মাকে।

ভিকটিমের বাবা-মা এতে রাজি না হয়ে রবিবার রাতেই জামালপুর সদর থানায় গিয়ে ওসির কাছে ঘটনার বিচার চেয়ে অভিযোগ করেন। আজ সোমবার সকালে ভিকটিমের মা বাদী হয়ে তার মেয়েকে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর জামালপুর সদর হাসপাতালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মামলার আসামি সোহেল মিয়া বিবাহিত এবং তার স্ত্রী-সন্তান রয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান বলেন, শহরের শাহপুর এলাকায় মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার মা বাদী হয়ে অভিযুক্ত সোহেল মিয়াকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। আসামি সোহেল মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি