1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো জেনে নিন ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টে অভিযান, লাখ টাকা জরিমানা ১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি গণমাধ্যম এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ ৯৯৯-এ ফোন, মহাখালী থেকে চুরি হওয়া বাস উদ্ধার মিরপুর বেড়িবাঁধে

জামালপুরে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

জামালপুরের বকশীগঞ্জে শামীম হোসেন (৯) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে।

শুক্রবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে বকশীগঞ্জ পৌরসভার তালতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শামীম তালতলা গ্রামের হারুন মিয়ার ছেলে। সে স্থানীয় অ্যাডভান্স কিন্টারগার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শামীম বাড়ির পাশে বৃষ্টিতে গোসল করতে যায়। এসময় তার সঙ্গে আরও অনেক বাচ্চাই খেলাধুলা করছিলো। হঠাৎ ডোবার পানিতে পড়ে যায় সে। পরে বাচ্চাদের চিৎকার শুনে স্থানীয়রা ডোবা থেকে শামীমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. প্রতাপ নন্দি বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি