1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি!

জামালপুরে নির্বাচনী সংঘর্ষে নিহত ১

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

জামালপুরের সরিষাবাড়ীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় পরাজিত দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আসাদুজ্জামান নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ১০ জন।

মঙ্গলবার দুপুরে সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের প্রসাদপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, ইউনিয়নের প্রসাদপুর গ্রামের মজিবর মোড়ে ৫নং ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী ঘুড়ি প্রতীকের রহমত উল্লাহ ও ফুটবল প্রতীকের মন্টু মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় দেশীয় অস্ত্রের আঘাতে ঘুড়ি প্রতীকের প্রার্থী রমহত উল্লাহর সমর্থক আসাদুজ্জামান (৫৫) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। নিহত আসাদুজ্জামান প্রসাদপুর গ্রামের মৃত মিছির আলীর ছেলে। আহতরা সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতা নয় জমির মাটি কাটা নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি