1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

জামালপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে জিলাপী ও ছোলাবুট জব্দ

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

জামালপুরে পবিত্র মাহে রমজানে ইফতার সামগ্রীর খাদ্যেরমান বজায় রাখতে অভিযান পরিচালনা করেছে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বুধবার বিকেলে শহরের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ এই অভিযানে নেতৃত্ব দেন। এ সময় সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মো: এনামুল হক, জামালপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক নিয়তি রাণী সাহা অভিযানে অংশ নেন।

শহরের পাঁচরাস্তা, গেইটপাড় ও তমালতলা এলাকায় অবস্থিত বিভিন্ন ইফতার সামগ্রী বিক্রয়ের দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে পাঁচরাস্তা এলাকার আনিকা হোটেল এন্ড রেস্তোরায় অনিরাপদ ও রং মিশ্রিত জিলাপী এবং সরদারপাড়ায় সোহেল ইফতার বিক্রয় কেন্দ্রে বাসি ছোলাবুট পাওয়া যায়। পরে বিক্রয় অনুপযোগী এসব জিলাপী ও ছোলাবুট জব্দ করা হয় এবং বিক্রেতাদের সর্তক করা হয়।

এছাড়াও নিরাপদ ইফতার সামগ্রী তৈরী ও বিক্রয় বিষয়ক নির্দেশনা প্রদান করা হয়। এই ধরণের অভিযান অব্যহত থাকবে, আজ সবাইকে সর্তক করা হলেও পরবর্তীতে জেল-জরিমানা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি