1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

জামালপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

হ্যাঁ !” আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর জেলা শহরে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।

জেলা সিভিল সার্জন দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে জামালপুর সিভিল সার্জন ও ডেমিয়েন ফাউন্ডেশন এবং নাটাব সহ সমমনা সংগঠনের সহযোগিতায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে সচেতনতামূলক এক শোভাযাত্রা বের হয়ে, শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ের এসে শেষ হয়।পরে ডাক্তার নজরুল ইসলাম সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা খন্দকার বদরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার উত্তম কুমার সরকার।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি সিভিল সার্জন ডাক্তার সৈয়দ আবু আহমেদ শফি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্ষ ব্যাধি হাসপাতালের মেডিকেল অফিসার ডা, স্বাগত সাহা, উপজেলা মেডিকেল অফিসার ডা, সানজিদা হোসেন প্রাপ্তি, নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল রানী রহমান, ডেমিয়েন ফাউন্ডেশনের আনিসুর রহমান, জেলা নাটাবের সভাপতি তানভীর আহমেদ, সামাজিক সংগঠন এসপিকে এর মোহাম্মদ এনামুল হক প্রমুখ।

এ সময় বক্তারা যক্ষা নির্মূলে সবাইকে সচেতন হয়ে প্রতিরোধ করতে হবে এবং দুই সপ্তাহের বেশি কাশি হলেই হাসপাতালে গিয়ে কফ পরীক্ষা করতে হবে। যক্ষ্মা হলে ভয়ের কিছু নেই চিকিৎসায় যক্ষ্মা ভালো হয়। সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ২০৩৫ সালের মধ্যে যক্ষ্মা আক্রান্ত শূন্যের কোঠায় নামিয়া আনার কথা বলেন ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি